স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : বৃহস্পতিবার লোকসভার বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ অর্থাৎ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলটি উত্থাপন করা হয়। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ বিষয়ক বিশেষ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী এই বিল দেশের মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলের সমর্থনে প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা।
তাদের নেতৃত্বে মিছিলটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নারীর শক্তি বন্দন অধিনিয়ম বিল আনতে চাইছেন। এর জন্য প্রধানমন্ত্রী ১৬-১৭-১৮ বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন। সংসদের উচ্চপক্ষে এবং নিম্ন কক্ষে এই বিল নিয়ে আলোচনা হবে। অর্থাৎ সংসদে এবং রাজ্য বিধানসভা গুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার। যাতে মহিলারা রাজনৈতিক ক্ষেত্রেও স্বীকৃতি পায়। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝতে পারছেন নারীদের পিছিয়ে রেখে দেশে এগিয়ে যেতে পারে না। যার কারণে এই বিলের উপর তিনি জোর দিয়েছেন। একই সঙ্গে মহিলা মোর্চার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ওই বিলে বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে মহিলাদের জন্য।

