বাড়িরাজ্যমস্তানি গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, বিজেপি-র জয় নিশ্চিত :...

মস্তানি গুন্ডামি করে ক্ষমতা ধরে রাখা যায় না, বিজেপি-র জয় নিশ্চিত : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৭ নং পূর্ব মুহুরীপুর-ভূরাতলী কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে মুখ্যমন্ত্রীর সমাবেশ। বৃহস্পতিবার সাব্রুম মহকুমার কলাছড়া মোটর স্ট্যান্ডে আয়োজন করা হয় এই নির্বাচনী সমাবেশের। এইদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিরোধীদের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন কমিউনিস্টদের সাথে মানুষের সম্পর্ক কমে গেছে। তাই ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জিতেন্দ্র চৌধুরী সংরক্ষিত আসনে লড়াই না করে অসংরক্ষিত আসনে লড়াই করেছেন। তাও সামান্য ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।

বর্তমানে সাধারন মানুষ আর ওনার বক্তব্য শুনার জন্য যান না। তাই সামাজিক মাধ্যমে বেশি বেশি ভাষণ দেন। নানা রকম কথা বলেন। কারন সামাজিক মাধ্যমে যা খুশি বলা যায়। সিপিআইএম ও কংগ্রেস প্রচার করছে বিজেপি তিপ্রা মথার সাথে গটআপ গেইম খেলছে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে জিতেন্দ্র চৌধুরী যে কেন্দ্রে দাঁড়িয়েছেন সেই কেন্দ্রে তিপ্রা মথা প্রার্থী দেয় নি। মুখ্যমন্ত্রী এইদিন প্রশ্ন উত্থাপন করেন গটআপ গেইম তাহলে কে খেলছে ? মুখ্যমন্ত্রী আরও বলেন মানুষকে বোকা বানানোর জন্য যা যা বলার প্রয়োজন তাই তারা বলে যাচ্ছে। আর কংগ্রেসের কথা বলে লাভ নেই। ঊশৃঙ্খল পার্টি হচ্ছে কংগ্রেস দল। এইদিনের সমাবেশে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক মাইলাফ্রু মগ, বিজেপি দক্ষিন জেলা সভাপতি দিপায়ন চৌধুরী, বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা সহ অন্যান্যরা। এদিকে

বৃহস্পতিবার খোয়াই মহকুমার বেহালাবাড়িতে ৯ হালাহালি আশারামবাড়ি নির্বাচনী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন তিপরা মথাকে একেবারে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন আগে তারা গুলতি দিয়ে মারত। আর এখন তারা বিহার থেকে বন্দুক এনেছে মারার জন্য। মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাস করে দমানোর দিন শেষ। ভারতীয় জনতা পার্টির সন্ত্রাস দমন করতে এক মিনিটও লাগবেনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা চায়না। ভারতীয় জনতা পার্টি শান্তিতে বিশ্বাসী। বিজেপি কখনোই জোটের জন্য ডাকেনি তিপরা মথাকে। মথাই বিজেপির সঙ্গে জোট করার জন্য দিল্লিতে গিয়ে কান্নাকাটি করেছে। মুখ্যমন্ত্রী দিন স্পষ্ট ভাষায় আশ্বাস দেন নির্বাচনের দিন সাধারণ মানুষের ভয় পাওয়ার কোন কারণ নেই। ভয় মুক্ত পরিবেশে ভোটাররা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে। বেহালাবাড়িতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সমাবেশ উপলক্ষে এদিন বেহালা বাড়ির সাপ্তাহিক বাজার বন্ধ রাখার হুলিয়া জারি করা হয় তিপরা মথার পক্ষ থেকে। যার কারণে বেহালাবাড়ি বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে দিন। এমনটাই অভিযোগ উঠেছে।  মুখ্যমন্ত্রী বলেন এভাবে গরিব মানুষের পেটে লাথি মেরে কোনদিন থানসা করা যায় না। এদিন এই নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মা, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য