স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : তিপরা মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মার সমর্থনে মিছিল থেকে ফেরার সময় হেজামারায় ভয়াবহ দুর্ঘটনা! দুর্ঘটনাস্থলেই মৃত্যু দুজনের এবং আহত ১২ জন। হেজামারায় ভয়াবহ যান দুর্ঘটনা। জানা যায়, দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন ১২ জন তিপ্রা মথা কর্মী। যান দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হেজামারা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমেই আশঙ্কা জনক অবস্থায় দুই জনের জিবি হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনার খবর পেয়ে হেজামারা হাসপাতালে ছুটে যান তিপ্রা মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মা। হেজামারা প্রাথমিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান মোট ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আশা হয়েছে। তার মধ্যে দুই জনকে প্রথমেই আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। কিন্তু মৃত্যু হয় দুজনের। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।

