বাড়িরাজ্যবাংলা বর্ষের শেষ লগ্নে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি

বাংলা বর্ষের শেষ লগ্নে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : জোর যার মুলুক তার, এই প্রবাদটি যেন মিলে গেল রাজন্য শাসিত লেইক চৌমুহনি বাজারে। বাজারে কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সোমবার বাজারে গিয়ে এক বৈঠক করে কমিটি ভেঙে দেন। পুরনো কমিটি ভেঙে নতুন করে অস্থায়ীভাবে একটি কমিটি গঠন করেন স্থানীয় দুটি ক্লাবের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের নিয়ে।

 কমিটি গঠন করার ২৪ ঘন্টার মধ্যেই বাজারে দেখা গেল ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি দেওয়া হয়েছে। একদিকে বাংলা বছরের শেষ পর্যায়। আর এক সপ্তাহ পরে বাংলা নববর্ষ। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ধারদেনা নিয়ে চিন্তিত। আর ঠিক সেই মুহূর্তে নয়া কমিটি গঠন করে মঙ্গলবার সকাল থেকে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দেয় নিগম কর্তৃপক্ষ। যারা বাজারের মধ্যে ছাতা নিয়ে অস্থায়ীভাবে বসতেন তাদের জন্য বিকল্প স্থায়ী ব্যবস্থা না করে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে যে জায়গায় জোর এবং দাপট দুটাই রয়েছে সে জায়গায় অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীরা বুক ফাটলেও মুখ ফাটানোর হিম্মত দেখাতে পারছে না। পরিবার নিয়ে তারা চিন্তিত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য