Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য চুরি করতে এসে হত্যার চেষ্টা

চুরি করতে এসে হত্যার চেষ্টা

চুরি করতে এসে হত্যার চেষ্টা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : রাজধানী আগরতলা শহরের বৌদ্ধ মন্দির সংলগ্ন বি এস এন এল -এর আবাসনে চোরের হানা। জানা গেছে মঙ্গলবার দুপুরে কোয়ার্টার কমপ্লেক্সে দুই চোর রিক্সা নিয়ে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।তখন কোয়ার্টারে থাকা ১ বিএসএনএল কর্মী দুই চোরের গতিবিধি প্রত্যক্ষ করে কোয়াটার কমপ্লেক্স থেকে নেমে আসতেই টিংকু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে প্রানে মারার চেষ্টা করে।

এতে তিনি গুরুতর ভাবে আহত হন। পরে আহত ব্যক্তির চিৎকারে কোয়ার্টারে থাকা অন্যান্যরা ছুটে আসতেই একজন চোর পালিয়ে যায় এবং একজনকে আটক করে।সে জানিয়েছে তার নাম কাসেম মিয়া। সে আরো জানিয়েছে তার বাড়ি বিশালগড়ে বর্তমানে এসে দুর্গা চৌমুনি বিটারবন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকছে। এই ঘটনার পর আহত টিংকু চক্রবর্তীকে তড়িঘড়ি জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয় এনসিসি থানায়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলের দ্রুত ছুটে এসে লোহার পাইপ সহ ধৃত চোরকে আটক করে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha