স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল : ২৮ শিলাছড়ি মনুবনকুল ও ২৭ পূর্ব মুহুরীপুর স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই মনুবনকুল আই,টি,আই স্কুল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে তিপ্রা মথার উদ্যোগে এক নির্বাচনি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যৎ কিশোর দেববর্মন, ২৮ শিলাছড়ি মনুবনকুলের কেন্দ্রের তিপ্রা মথার প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী কেন্দ্রের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অনান্য নেতৃত্ব।
জনসভায় আলোচনা করতে গিয়ে সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ আসন্ন নির্বাচনে তিপ্রা মথাকে শক্তিশালী করতে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।জমি-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি বলেন, যে অধিকার ও সুবিধা সিপিএম, বিজেপি বা কংগ্রেস দিতে পারেনি, তিপ্রা মথা সেই সমস্ত সুযোগ-সুবিধা পাহাড়ি মানুষের হাতে পৌঁছে দেবে। তিনি আরও দাবি করেন, স্বশাসিত এলাকার মানুষের অধিকার রক্ষায় তিপ্রা মথাই একমাত্র দল, যারা বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রদ্যোত কিশোর দেববর্মণ আরো বলেন, একদিন ত্রিপুরার মালিক হানি বোসাকে বানিয়ে ছাড়ব। মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা আপনি জয়ী হবেন না। আপনি সবচেয়ে বড় ভুল করেছেন। আমি তো আপনার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আপনি অসম্মান করেছেন, উল্টাপাল্টা বলেছেন। আমাদের ককবরক ভাষাকে আপনি ১০০ বছরেও উঠতে দেবেন না।
কিন্তু আপনি কি ১০০ বছর মুখ্যমন্ত্রী থাকবেন? ত্রিপুরার এনজেল চাকমাকে যখন উত্তরাখন্ডে খুন করা হয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এক মাস বসে ছিলেন। তখন বোবাগ্রা এর প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন। বাংলাদেশের যখন সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছিলেন তখন ত্রিপুরা থেকে বাংলাদেশকে বলা হয়েছিল তাদের হাইকমিশনার অফিস ত্রিপুরায় বন্ধ করে দেওয়া হবে। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন না এই গুলি করবেন না। অত্যন্ত আইনত অপরাধ। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আওয়াজ তুলেছিলেন। অথচ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপি-র হলেও কোন শব্দ করেননি। আরো বলেন আসন্ন এডিসি নির্বাচনে হিন্দুস্তানের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপিকে জবাব দেবে সবচেয়ে গরিব তিপ্রাসা। জাতি পাওয়ার রাজনৈতিক দলকে পরাজিত করবে। অনুষ্ঠানে আলোচনায় করতে গিয়ে ত্রিপুরার বর্তমান শাসক দল তথা ত্রিপুরা মথার জোট সঙ্গী বিজেপি তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি আলোচনা পরিশেষে বলেন আগামী ১২ এপ্রিল নির্ভয়ে ভোট দান করেন। এডিসিতে তিপ্রা মথার সরকার গঠন হতে চলছে।সভায় দলের প্রতি কর্মী-সমর্থকদের উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।

