বাড়িরাজ্যবিজেপি কোন দলের উপর নির্ভরশীল না : মুখ্যমন্ত্রী

বিজেপি কোন দলের উপর নির্ভরশীল না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ এপ্রিল :  আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৩ অম্পি নগর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সউদাগর কলুইর সমর্থনে অম্পি সিন্ডিকেট মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তারা সকলেই আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এতদিন জনজাতিদের ভুল বুঝিয়ে ঠকিয়েছে তিপরা মথা। আগামী দিনে মথা আর থাকবে না।

এডিসিতে এবার সরকার করবে বিজেপি। মঙ্গলবার অম্পিনগরে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিজেপি কোন দলের উপর নির্ভরশীল না। তাই একাই ২৮ টি আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে বিভাজনের চেষ্টা করছে মথা। কিন্তু মানুষ তা গ্রহণ করছে না। আশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়বে বিজেপি। তিনি আরো বলেন, সরকার টাকা দিয়েছে এডিসি উন্নয়নের জন্য কিন্তু কোন কাজ হয়নি, হয়েছে লুটপাট। এখন এডিসিতে একটা স্বচ্ছ সরকার গঠন করার সময় এসেছে। জনসভায় ৪২৭ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য