বাড়িরাজ্যবাজার কমিটির বিরুদ্ধে বিচার চেয়ে মেয়রের দ্বারস্থ ব্যবসায়ীরা

বাজার কমিটির বিরুদ্ধে বিচার চেয়ে মেয়রের দ্বারস্থ ব্যবসায়ীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : ২০১৮ সালের বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজন্য শাসিত আমলের অন্যতম বাজার লেইক চৌমহনি বাজারে নতুন কমিটি গঠন হয়। বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে কমিটির সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তপন মালাকারের হাতে। কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই বাজারে বেআইনি কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে বলে বাজারে এক অংশের ব্যবসায়ী মহলের দাবি।

ফলে বাজারের মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়ে ক্রমশ বিবাদ ঝামেলা বেড়ে চলেছে। শনিবার বাজারে একটা বড় অংশের ব্যবসায়ী মহল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের দারস্থ হন। তারা অভিযোগ তুলেন তপন মালাকারের বিরুদ্ধে। তপন মালাকার বাজারের ভেতর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছে বলে ব্যবসায়ীদের দাবি। শুধু তাই নয় বড়সড়ো দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তপন মালাকার বলে অভিযোগ।

বাজারে বিভিন্ন পূজা পার্বণে দেখা যায় লক্ষাধিক টাকার চাঁদা ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় করেন। বাকি টাকার কোন হিসেব ব্যবসায়ীদের দিচ্ছেন না। অপরদিকে দেখা যায় বিভিন্ন সময় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দেন তিনি। আবার পয়সার বিনিময়ে নদীর পাড়ে ব্যবসায়ীদের বসার সুযোগ করে দিচ্ছেন। আরো লক্ষ্য করা গেছে, বাজার কমিটির নির্দেশ মোতাবেক না চললে কয়েকদিনের জন্য দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের দৃষ্টিতে আনার পর মেয়র ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন পুরনো কমিটি ভেঙে দিয়ে একটি অস্থায়ী কমিটি আগামী সোম – মঙ্গলবারের মধ্যে তৈরি করে দেবেন। যতদিন না পর্যন্ত বাজার কমিটির নির্বাচন হবে ততদিন পর্যন্ত এই অস্থায়ী কমিটি বাজারের দায়িত্ব পালন করবেন। এবং এই অস্থায়ী কমিটির যাবতীয় বিষয় নজর রাখবেন আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। কোন ধরনের বেআইনি কার্যকলাপ বাজারে মধ্যে চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য