স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপনের বিশেষ পর্যায় ২৩ থেকে ৩০শে মার্চ অনুষ্ঠিত হবে। রাজ্য স্তরের এই কর্মসূচির সূচনা হয় সোমবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এছাড়া উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি চৈতন্য কৃষ্ণমূর্তি, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী সহ অন্যান্যরা।
রাজ্যপালের বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশব্যাপী বন্দে মাতরম কার্যক্রমে অংশগ্রহণ করুন, এই আহ্বানকে সামনে রেখে বন্দেমাতরম এর দেড়শ বছর পূর্তির বিশেষ পর্যায়ের সূচনা হয় সোমবার। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে বন্দেমাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বাধীনতা আন্দোলনের শহীদ ভগত সিং, সুকদেব ও রাজগুরুর পতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা। প্রসঙ্গত ভারত সরকার বর্ষব্যপি বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে চারটি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপনের বিশেষ পর্যায় ২৩ থেকে ৩০শে মার্চ রাজ্য স্তরের অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্বাধীনতার সময় আত্ম বলিদান দেওয়া বীর সন্তানদের প্রতি সম্মাননা জ্ঞাপন করা হবে। বন্দেমাতরম এর ইতিহাস ও ঐতিহ্যের সাথে স্থানীয় সংযোগ স্থাপন করা। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদর্শন সহ একাধিক কর্মসূচি।

