Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বাসন্তী পূজা উপলক্ষে মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা

বাসন্তী পূজা উপলক্ষে মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা

বাসন্তী পূজা উপলক্ষে মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ :  শ্রীরাম কর্তৃক শরৎকালে দেবী -র অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পূজোই ছিল বাঙালির আদি দুর্গাপূজা। বসন্তকালে অনুষ্ঠিত হয় বলেই এই পূজার নাম বাসন্তী পূজা। চৈত্র নবরাত্রির শেষ চার দিন ধরে এই পূজা পালিত হয়।

বর্তমানে শুধু বাড়িঘরেই নয়, অনেক ক্লাবেও দেবী বাসন্তীর পূজা অনুষ্ঠিত হয়। আগামীকাল মহাষষ্ঠী—তাই মূর্তি পাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চলছে চরম ব্যস্ততা। যদিও গত দুদিনের বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটেছে, তবুও জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা। তাদের কথায়, চাহিদা থাকলেও সেই তুলনায় দাম মিলছে না। কারণ কাঁচামালের দাম অত্যধিক বেড়ে গেছে, যা তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের বাসন্তী পূজার নির্ঘণ্ট মহাষষ্ঠী ২৪ মার্চ। মহাসপ্তমী – ২৫ মার্চ। মহাষ্টমী  ২৬ মার্চ। মহানবমী ২৭ মার্চ।বিজয়া দশমী ২৮ মার্চ দশমী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha