স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : বাংলাদেশে ১৫ মাস ১৩ দিন জেলে কেটে দুই ভারতীয় সোমবার দুপুরে খোয়াই সীমান্ত দিয়ে দেশে ফিরলেন। ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১০ ই ডিসেম্বর সিধাই থানাধীন মোহনপুর দিকে দুজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। তখন তাদেরকে বাংলাদেশের বিজিবি ধরে নিয়ে যায়। তারা হল আগরতলা আমতলী এলাকার বাসিন্দা অজিত বিশ্বাস এবং সিধাই তারানগর এলাকার বাসিন্দা সমীর দাস।
তাদের বিরুদ্ধে বাংলাদেশের ১৯৫২ সালের পাসপোর্ট আইনে ২৮ দিনের সাজা হয় ৪৮৬/ ২৪ নং ধারায়। কিন্তু ২৮ দিনের জায়গায় তৎকালীন সময়ের ইউনিস সরকার তাদেরকে জেল থেকে রেহাই দেয়নি। শেষে দীর্ঘ প্রায় ১৫ মাস ১৩ দিন জেলে থাকার পর অবশেষে সোমবার বলা ১২ টা নাগাদ বাংলাদেশ থেকে ভারতীয দুজনকে খোয়াই পহরমুড়া আন্তর্জাতিক সিমান্তের ১২ নম্বর গেইট দিয়ে পুস বেক করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মোহনপুর মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক সহ বি এস এফের আধিকারিকগণ। এই বিষয়ে মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক বলেন দুই দেশের শীর্ষ মহলের কথাবার্তার মধ্যে শেষে বাংলাদেশ থেকে ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশের বিজিবি ভারতের প্রশাসনের আধিকারিকদের কাছে ভারতের দুই নাগরিককে সোপার্দ করা হয়। এখন তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান মোহনপুরের অতিরিক্ত মহকুমা শাসক।

