স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : সোমবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ-ই আজম ভগৎ সিং -এর ৯৬ তম শহীদ দিবস উদযাপন করা হয় AIMSS, AIDYO এবং AIDSO পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। ভগৎ সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। তারা জানান, ভগত সিং ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী ও প্রভাবশালী বিপ্লবী।
১৯০৭ সালে ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৩১ সালে ২৩ শে মার্চ শহীদ হয়েছিলেন। ভগৎ সিং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পক্ষে ছিলেন। তিনি তরুণ বয়সেই দেশের জন্য জীবন উৎসর্গ করেন।১৯২৮ সালে ব্রিটিশ অফিসার জে.পি. সন্ডার্সকে হত্যা করেন, লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ হিসেবে। ১৯২৯ সালে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেন উদ্দেশ্য ছিল প্রতিবাদ জানানো।এরপর তিনি নিজেই আত্মসমর্পণ করেন যাতে আদালতে নিজের মতাদর্শ তুলে ধরতে পারেন। ১৯৩১ সালের ২৩ মার্চ ভগৎ সিং ফাঁসিতে মৃত্যুদণ্ড দেয় তৎকালীন ব্রিটিশ সরকার।

