Tuesday, March 24, 2026
বাড়িরাজ্যত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে রণবীরের গ্যাং! আরো এক ঠিকেদারের পরিবারকে প্রাননাশের হুমকি!...

ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে রণবীরের গ্যাং! আরো এক ঠিকেদারের পরিবারকে প্রাননাশের হুমকি! প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ :   উত্তরপ্রদেশের মাফিয়া গোষ্ঠীর ছায়া ত্রিপুরায়! পিস্তল, থার গাড়ি এবং স্কোরপিও গাড়ি নিয়ে বিশালগড়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে রণবীরের গ্যাং! ফলে আবারো সংবাদ শিরোনামে বিশালগড়ের কুখ্যাত সমাজদ্রোহী এবং ড্রাগস মাফিয়া রণবীর! গত ১৬ মার্চ এক ঠিকেদারের বাড়ির ছাদ ঢালাইয়ের সময় তিন গাড়ি যুবক নিয়ে অভিযুক্ত রণবীর দেবনাথ গিয়ে উপস্থিত হয়। এবং ফাঁকা গুলি ছুড়ে বাড়ির মালিককে বলেন সন্ধ্যা ছয়টার মধ্যে যেন ১২ লক্ষাধিক টাকা দেওয়া হয়। নাহলে প্রানে বাঁচতে পারবে না গোটা পরিবার। শেষ পর্যন্ত ঠিকাদারের পরিবার ছাদ ঢালাইয়ের পর প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ২০ মার্চ বাড়িতে ফিরে আসার পর আবারো এসে বাড়ির সামনে গুলি ছুড়ে অভিযুক্ত রণবীর।

তারপর ঠিকেদারের পরিবার প্রানের ভয়ে ৪ লক্ষাধিক টাকা দিতে বাধ্য হয় অভিযুক্ত রণবীরের গ্যাং -এর হাতে তুলে দিতে। তারপর অভিযুক্ত রণবীর তার সঙ্গী পরিমল সরকার নামে এক মাফিয়াকে পাঠায় ঠিকেদারের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। তখন চার লক্ষাধিক টাকা তুলে দেয়। কিন্তু ৪৮ ঘন্টা অতিক্রান্ত হতে পারেনি, রবিবার ঠিকেদারের মোবাইলে ভয়েস মেসেজ এবং ফোন করে দাবি করে আরও দশ লাখ টাকা দিতে হবে। নাহলে পরিবারটি বাঁচতে পারবে না। তাই পরিবারের পক্ষ থেকে পুলিশের দারস্থ হবে বাধ্য হয়। পরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রাণ ভিক্ষা চান বাড়ির ঠিকেদারের মা। ঠিকেদার জানান, গত কয়েকদিন আগে বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের পেছনে শ্মশানের মধ্যে ডেকে নিয়ে ১২ লক্ষ টাকা চেয়েছিল অভিযুক্ত রণবীর। টাকা দিতে অনিহা প্রকাশ করায় দুই রাউন্ড গুলি ছুড়ে খোলা আকাশে। তখন প্রাণ ভিক্ষা চাইলে অভিযুক্ত কুখ্যাত লম্পট মাফিয়া দুই লক্ষাধিক টাকা দাবি করে।

 তখন ঠিকাদার সঙ্গে সঙ্গে দেড় লক্ষাধিক টাকার ব্যবস্থা করে তুলে দেয় রণবীরের সাঙ্গ-পাঙ্গদের হাতে। তারপর ছেড়ে দেয় অভিযুক্ত রণবীর। তারপর ছাদ ঢালাইয়ের দিন বাড়ির সামনে এসে চার থেকে পাঁচ রাউন্ড গুলি করে ১০ লক্ষাধিক টাকা দাবি করে। না দেওয়ায় প্রাণে মারার হুমকি দেয়। তারপর তারা পালিয়ে থাকার পর রবিবার পুনরায় ভয়েজ মেসেজ করে টাকা দেওয়ার জন্য দাবি করে। শেষ পর্যন্ত সোমবার বিশালগড় থানায় মামলা জয় করেন রণবীরের বিরুদ্ধে ঠিকেদারের পরিবার। এদিকে রবিবার রাতে মশা মারতে কামান দাগল বিশালগড় মহকুমা আরক্ষা প্রশাসন। সম্প্রতি ৫০ লক্ষ টাকা হাপ্তার জন্য বিশালগড় নেতাজি নগর এলাকায় অরূপ সাহা নামে এক ঠিকেদারের বাড়িতে গিয়ে হুমকি সহ দুই দফায় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় রাষ্ট্রবাদী দলের ছত্রছায়ায় থাকা এই মাফিয়া রনবীর দেবনাথ সহ তার সাঙ্গপাঙ্গরা। এই ঘটনার পর বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যেখানে পুলিশ চাইলে অভিযুক্তদের মোবাইল নাম্বারের লোকেশন বের করে তাদেরকে জালে তুলতে পারে, সেখানে পুলিশ তা না করে একের পর এক তল্লাশি অভিযান চালানোর নাটক মঞ্চস্থ যাচ্ছে। রবিবার রাতে খোদ বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আগরতলা শহরের বটতলা এলাকার তিনটি হোটেলে অভিযুক্ত রনবীর দেবনাথের সন্ধানে তল্লাশি অভিযান চালায় পুলিশ। যদিও পুলিশ একাধিক হোটেলে তল্লাশি চালিয়ে অভিযুক্ত রনবীর দেবনাথের কোন হদিশ পায় নি। খালি হাতে ফিরেছে পুলিশ। এই রণবীরের বাবার নাম হল প্রদীপ দেবনাথ। তার সাথে জড়িত বিশ্বজিৎ দেবনাথ ও প্রসেনজিৎ দাস। তিনজনের পরিবারকে থানায় এনে জিজ্ঞাসাবাদের কোন উদ্যোগ নিচ্ছে না বিশালগড় থানার পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ সুপার। পরিবার-পরিজন সবকিছুই জানে তারা কোথায় কি করছে। গুন্ডামীর চরম সীমা অতিক্রান্ত করে গেছে তারা। দীর্ঘদিন ধরে রণবীর বিশালগড়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। একটি সাদা থার গাড়ি এবং একটি কালো স্করপিও ও সাদা স্করপিও নিয়ে ঘোরাফেরা করে। তার বিরুদ্ধে আরো বহু অভিযোগ বিশালগড় থানায় রয়েছে। কিন্তু স্থানীয় রাষ্ট্রবাদীদের আশীর্বাদের কারণে সে দিনের পর দিন বিশালগড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। সুশাসন জামানায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গোটা গ্যাং জালে তোলার জন্য পুলিশের কোনরকম তৎপরতা নেই। বুক ফুলিয়ে পিস্তল উঁচিয়ে ঘুরছে দিনরাত এক করে। আর পুলিশ আগরতলা শহরে এসে নাটক সাজিয়ে সুশাসনের পরিচয় দিতে চাইছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য