Monday, August 10, 2026
বাড়ি রাজ্য রোগীর খাবারের থালায় টিকটিকি!

রোগীর খাবারের থালায় টিকটিকি!

রোগীর খাবারের থালায় টিকটিকি!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মার্চ : গোমতী জেলা হাসপাতালের মধ্যে রোগীর খাবারের থালায় টিকটিকি! ঘটনায় সোমবার সন্ধ্যায় হাসপাতাল চত্বর ক্ষোভে ফেটে পড়ে অন্যান্য রোগীর পরিবারেরা। রোগী আত্মীয়-পরিজনরা অভিযোগ তুলেছেন, এমন গাফিলতি শুধু অমানবিক নয়, সরাসরি রোগীদের জীবনকে ঝুঁকির মুখে তুলে দিয়েছে।

রবিবার সন্ধ্যা প্রায় সাতটার দিকে খাবার পরিবেশনের সময় এই ঘটনা ঘটে। রোগীরা সুস্থতা ফিরে পাওয়ার আশায় হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু তাদের সামনে এলো প্রাণঘাতী বিপদ! এটা জীবনের সঙ্গে ছেলেখেলা বলে ক্ষোভ প্রকাশ করেন এক রোগীর আত্মীয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোগীদের পরিবার দ্রুত তদন্ত এবং নজরদারির দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha