স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মার্চ : ডি ওয়াই এফ আই-র ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলন উপলক্ষ্যে রবিবার বড়দোয়ালি সি পি আই এম কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরার জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, ২০১৮ সাল থেকে রক্তদান শিবির করতে গিয়ে ডি ওয়াই এফ আই -র আক্রান্ত হতে হয়েছে।
শুধু তাই নয় রক্তদান করতে গিয়ে আরএসএস ও বিজেপির দুর্বৃত্ত বাহিনীর হাতে রক্ত ঝরাতে হয়েছে ডি ওয়াই এফ আই -এর। এবং যারা দুর্বৃত্তপনা করেছে তাদের পেছনে রয়েছে মন্ত্রী ও শাসক দলের বিধায়করা। এগুলি কল্পনাও করা যায় না। তারপরেও রক্তদান করে যাচ্ছে ডিওয়াইএফআই। তিনি আরো বলেন, বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা রাজ্য রক্ত উৎপাদনে স্বয়ংবর ছিল। কিন্তু বর্তমান জোট সরকারের আমলে রক্তের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। কিন্তু বিজেপি এবং আরএসএস বাহিনীর হাতে আক্রান্ত হয়েও মানুষের জীবন বাঁচাতে রক্তদান করে যাবে ডি ওয়াই এফ আই। এমনটাই বললেন সদর মহকুমা কমিটির সম্পাদক রতন দাস। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি।

