বাড়িরাজ্যসোর্সমানি এবং আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলেন বিরোধী দলনেতা

সোর্সমানি এবং আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলেন বিরোধী দলনেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :যদি কেউ জমি ক্রয় করে বা বিক্রি করে  দালালদের পয়সা দিতে হয়, ফ্ল্যাট নির্মাণ করতে গেলে তাদের পয়সা দিতে হয়, বাড়ির মেরামত করতে গেলেও দালালরা গিয়ে উপস্থিত হয়। এই পরিবেশ এখন আগরতলা শহর থেকে শুরু করে অনেকগুলো জায়গায় সৃষ্টি হয়ে আছে। এগুলো সরকারের দেখা দরকার।

আমরাও এই সমাজের মানুষ। কালকে আমরা বিধায়ক এবং মন্ত্রী থাকবো না। তখন শাসকদলের ব্র্যাঞ্চ থেকে কোন কোন বিধায়ক দাবি করেন এগুলি আপনারাই শিখিয়ে দিয়ে গেছেন। পাল্টা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন আচ্ছা এইগুলি এখন আপনারা ঠিক করুন।

 পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ে বলেন বিরোধী দলনেতা। তিনি বলেন গত এক বছরে ইডি, সিবিআই এবং একাধিক অভিযান চালিয়েছে রাজ্যে। কিন্তু, কতজন গ্রেফতার হয়েছে তার কোন তথ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে নেই। এবং কিভাবে এগুলো বাইরে থেকে রাজ্যে প্রবেশ করছে সেটা দিয়ে বুঝা যায় আইনশৃঙ্খলা কোথায় এসে পৌঁছেছে। রাজ্যপালের বক্তব্যের মধ্যে দিয়ে যে পরিসংখ্যান ছুটে এসেছে তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই। রাজ্যের আইনশৃঙ্খলা একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে এবং আক্রান্ত মানুষ ভয়ে কম্পিত। থানায় গিয়ে অভিযোগ জানাতে ভয় পান। এবং অভিযোগ করল তারা পরবর্তী সময় তুলে নিতে বাধ্য হয়। এরপর মন্ত্রী সুধাংশু দাস পাল্টা সুর চড়িয়ে বলেন, তথ্য নিয়ে প্রশ্ন তোলেন। তখন বিরোধী দলনেতা বলেন লিখিত দিয়ে আপনি তথ্য স্পষ্ট ভাবে দেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য