বাড়িরাজ্যধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ ঘোষণা করল আমরা বাঙালি

ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পদ ঘোষণা করল আমরা বাঙালি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :আগামী ৯ এপ্রিল ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। জনগণের হয়ে এই নির্বাচনে আমরা বাঙালী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা বাঙালী দলের মনোনীত প্রার্থী হচ্ছেন রাজ্য কমিটির সাংঘটনিক সচিব বিভাস রঞ্জন দাস। মঙ্গলবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা দেন দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।

তিনি বলেন, রাজ্যবাসী অবগত যে, একটি মাত্র আসনে উপনির্বাচনে জয় পরাজয়ে ত্রিপুরার শাসন ক্ষমতার কোন পরিবর্তন হবে না। তবু রাজনৈতিক বিচারে এর গুরুত্ব রয়েছে। বিশেষ করে গত কয়েকবছর ধরে ত্রিপুরাতে গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগান তুলে বাঙালীদের হুমকি-ধমকি, নির্যাতন, অসমসহ উত্তরপূর্বাঞ্চলে এনআরসির মতো বিধি প্রয়োগের মাধ্যমে বাঙালীদের বিদেশী চিহ্নিত করে ডিটেনশান ক্যাম্পে ঠেলে দেওয়া অথবা জোর করে বাংলাদেশে পুশব্যাক করা, ৮০ জুনের গণহত্যা ও তৎপরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত বাঙালী নির্যাতন, বঞ্চনা ইত্যাদি ঘটনাবলীর প্রেক্ষিতে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবার উপযুক্ত মাধ্যম হচ্ছে নির্বাচন।

আরো বলেন , স্বাধীনতার রূপকার বাঙালীদেরকে ভারতছাড়া করার যে একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তারও একটা জবাব দেবার উপায় হতে পারে নির্বাচনে অংশগ্রহণ। অতীত অভিজ্ঞতার নিরিখে প্রমাণিত যে, কংগ্রেস, সিপিএম ও বর্তমান শাসকদল বিজেপি শুধুই ক্ষমতা পাগল ও উপজাতি তোষণ নীতিতেই বিশ্বাসী। স্বাধীনতার পর থেকেই এরাজ্যে তথা এদেশে বাঙালীরা শুধু বঞ্চনা ও অত্যাচারের শিকার। তাই আমরা বাঙালী দল এবারের বিধানসভা উপনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য