Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দোকানের মালিককে মারধর করে লুটপাটের ঘটনায় গ্রেফতার ১

দোকানের মালিককে মারধর করে লুটপাটের ঘটনায় গ্রেফতার ১

দোকানের মালিককে মারধর করে লুটপাটের ঘটনায় গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ মার্চ :দোকানের মালিককে মারধর করে লুটপাটের ঘটনায় গ্রেফতার একজন। প্রায় দেড় মাস পর অভিযোগ থেকে চালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার বিবরণের জানা যায়, গত ২৫ জানুয়ারি ভোর ৪ টার নাগাদ বনকুমারি প্রান্তুষ সাহার টিফিনের দোকান এক যুবক টিফিন খাওয়ার জন্য গিয়েছিল। কিন্তু সেই সময় টিফিন তৈরি না থাকায় প্রান্তুষ সাহার সাথে ওই যুবকের কথা কাটাকাটি হয়। এমনকি এই যুবক প্রান্তুষ সাহাকে মারধর করে। তার কাছ থেকে মোবাইল ফোন সহ ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তারপর স্থানীয়রা আহত প্রান্তুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ হয়ে উঠার পর এই ঘটনায় প্রান্তষ সাহা আগরতলা কলেজ টিলা ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি এই ঘটনা সুষ্ঠু তদন্তে পূর্ব থানার পুলিশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূর্ব থানার পুলিশের উদ্যোগে যথাক্রমে ও যুবককে আটক করতে সক্ষম হয় রেন্টাস কলোনি এলাকা থেকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। পুলিশের প্রাথমিক ধারণা তার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। তারা শহরের ছিনতাই সহ একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে। গোটা চক্রকে জালে তুলতে পুলিশ সব ধরনের চেষ্টা জারি রেখেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha