বাড়িরাজ্যঅমিত শাহ-র কুশ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মহিলা কংগ্রেসের

অমিত শাহ-র কুশ পুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মহিলা কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  গত কয়েকদিনে একাধিক রোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। রাজধানীতে দিন দুপুরে দুর্বৃত্তরা এক মহিলাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে যায় এবং ত্রিপুরার ছাত্রী গুরগ্রামে রোমহর্ষক নির্যাতনের শিকার হয়। এছাড়াও একাধিক ঘটনা সামনে এসেছে।

রাজ্যে এ ধরনের ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের। সমগ্র দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এইদিন কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রদেশ মহিলা কংগ্রেস।

 এইদিন প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কুশ পুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান সমগ্র দেশে নারীদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। নাবালিকা থেকে বৃদ্ধা কেউই যৌন নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না। ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার জন্য দেশের শাসক দল বিজেপির দিকে আঙ্গুল তুলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য