বাড়িরাজ্যপ্রাকৃতিক দুর্যোগ এবং কালবৈশাখী নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

প্রাকৃতিক দুর্যোগ এবং কালবৈশাখী নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : ২০২৪ সালে ত্রিপুরা রাজ্য সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছে। এর থেকে শিক্ষা নিয়ে প্রশাসন নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে। এরই মধ্যে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের কনফারেন্স হলে প্রাকৃতিক দুর্যোগ এবং কালবৈশাখী নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

দুর্যোগ মোকাবেলার জন্য সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা শাসক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এইদিনের বৈঠকে এসডিআরএফ, এনডিআরএফ, আরক্ষা প্রশাসন সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত দুর্যোগ মোকাবেলার বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য