স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : বন্ধ নেই চুরির ঘটনা! পুলিশকে ঘুমায় রেখে চলছে চোরের থাবা। বাদ যাচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান। এবার দুই বিদ্যালয়ে থাবা বসাল চোরের দল। ঘটনা মঙ্গলবার গভীর রাতে বৈদ্যবাড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ও বৈদ্যবাড়ি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে। বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি প্রত্যক্ষ করেন।
খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে যতনবাড়ি ফাঁড়ি থানার পুলিশ। শিক্ষক শিক্ষিকারা দেখতে পান চোরের দল দুটি বিদ্যালয় থেকে গভীর রাতে হানা দিয়ে নগদ অর্থ সহ সিসি ক্যামেরার প্রমাণ ও সিলিন্ডার নিয়ে চম্পট দেয়। তা নিয়ে তদন্ত শুরু করেছে নতুনবাজার থানার পুলিশ ও যতনবাড়ি ফাঁড়ি থানার পুলিশ।

