বাড়িরাজ্যবাঁকা পথে ১৮ কানি জমি হাতিয়ে নিল রাষ্ট্রবাদীরা

বাঁকা পথে ১৮ কানি জমি হাতিয়ে নিল রাষ্ট্রবাদীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি:  ডাবল ইঞ্জিনের সুশাসন মডেল মানুষের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন জমির দালালিতে জড়িয়ে পড়ছে রাষ্ট্রবাদীদের কাণ্ডকারখানা। মানুষের জমিতে তারা থাবা  বসিয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। দল এবং সরকার সবকিছু জেনেও কোন এক অজ্ঞাত কারণে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আঙ্গুল চুষছে। এবার যে ঘটনাটি সামনে এসেছে সেটা হল রাজধানীর নতুন নগর স্থিত নবগ্রাম এলাকার। এলাকার বহু পুরনো বাসিন্দা লক্ষণ দাস। ৪০ কানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এলাকায়। পুরো জমি লক্ষণ দাসের পিতৃ সম্পত্তি ছিল। এই জমিতে কুনজর পড়েছে স্থানীয় জমি মাফিয়াদের।

গত কয়েক মাসে লক্ষণ দাসের ১৮ কানি জমি জবরদখল করে নিয়েছে কয়েকজন জমি মাফিয়া। ২০১৮ সালে সরকার পরিবর্তনের সাথে সাথে রামাবলি পাল্টে তারা রাষ্ট্রবাদী খাতায় নাম তোলে। অভিযুক্তরা হল সুজিত সাহা, বিশ্বজিৎ সাহা, অনুপম বণিক, সঞ্জিত দেবনাথ। তারা মোট ১৮ কানি জমি জগত দখল করে দুই নম্বরি পথে পর্চা বের করে বিক্রি করে দেয়। অথচ জমির দলিল লক্ষণ দাসের কাছে রয়েছে। পরবর্তী সময়ে এই দলিল নিয়ে জেলা শাসকের কাছে গেলে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন জেলাশাসক। কিন্তু বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা বিস্তারিত তুলে ধরেন ক্যামেরার সামনে। লক্ষণ দাসের আরও সন্দেহ যেহেতু বাঁকা পথে পর্চা বের করে জমি বিক্রি করার মত ঘটনা সংঘটিত হয়েছে, তাতে নিঃসন্দেহে বলা যায় দপ্তরের কর্মীরা জড়িত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য