Friday, August 7, 2026
বাড়ি রাজ্য রাস্তা সংস্কারে উদাসীনতার প্রতিবাদে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারে উদাসীনতার প্রতিবাদে সড়ক অবরোধ

রাস্তা সংস্কারে উদাসীনতার প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি:  মেলাঘর ইন্দিরা নগর এলাকায় পথ অবরোধে সামিল হল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলা রাস্তা সংস্কারে কাজের ধীরগতির কারণে ধুলাবালির জেরে চরম ভোগান্তির মুখে পড়ছে পথচারীরা। অবরোধকারীদের অভিযোগ, রাস্তার কাজ চললেও ধুলা নিয়ন্ত্রণে কোনও জল ছিটানোর ব্যবস্থা করা হয়নি। ফলে আশপাশের বাড়িঘর, দোকানপাট ও জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছেন বলেও দাবি করেন এলাকাবাসী। একই সঙ্গে রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে।

পাথরের টুকরো রাস্তায় ছড়িয়ে-ছিটিয় আছে। এতে পথচারীরা আহত হচ্ছে বলে তাদের দাবি। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌছান মেলাঘর থানার পুলিশ, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার। দ্রুত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা ও নিয়মিত জল ছিটানোর আশ্বাস দেওয়া হলে অবশেষে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। তবে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে সেটাই এখন দেখার বিষয়। সড়ক অবরোধের ফলে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকে যানবাহন। নাজেহাল অবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে যেতে হিমসিম খায় তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha