Sunday, February 22, 2026
বাড়িরাজ্যবিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে বিজেপি -র বিক্ষোভ মিছিল

বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে বিজেপি -র বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে তীব্র বিক্ষোভে সরব হল ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলে চাকমা ঘাটে ২৯ কৃষ্ণপুর বিজেপির মন্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রঞ্জিত দেববর্মাকে প্রাক্তন সন্ত্রাসবাদী বলে আখ্যা দিয়েছেন বিজেপির আন্দোলনকারীরা। তাদের বক্তব্য বর্তমানে রঞ্জিত দেববর্মা বিধায়ক হলেও অতীতে তিনি এ.টি.টি.এফ জঙ্গি সংগঠনের সুপ্রিমো ছিলেন।

 তার কারণে একটা সময়ে জাতি জনজাতি অনেক অংশের মানুষের প্রাণ গেছে। বর্তমানে বিজেপির বিভিন্ন সভা কিংবা মিছিলের সময়ে এই রঞ্জিত দেববর্মাই বিশৃংখলতা সৃষ্টি করে চলেছেন বলে বিস্ফোরক অভিমত ব্যক্ত করেছেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা।

এই বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে এদিন কৃষ্ণপুর মন্ডলের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা মন্ডল কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। এই মিছিলটি এসে শেষ হয় তুই মধু বাজারে। সেখানে প্রাক্তন জঙ্গি নেতা তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দেববর্মার কুশপুত্তলিকা দাহ করে বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য