Friday, February 20, 2026
বাড়িরাজ্যবাড়িতে ঢুকে আক্রমণ ও শূন্যে গুলির অভিযোগ বি এস এফ -এর বিরুদ্ধে,...

বাড়িতে ঢুকে আক্রমণ ও শূন্যে গুলির অভিযোগ বি এস এফ -এর বিরুদ্ধে, আহত অন্তঃসত্ত্বা সহ ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :  আশারামবাড়ি চামু বস্তিতে সন্ধ্যায় বাড়িতে ঢুকে অতর্কিত আক্রমণের এবং শূন্যে গুলির অভিযোগ বি এস এফ -এর বিরুদ্ধে। আহত দুজনকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। জানা যায়, সীমা সুরক্ষা বাহিনীর বাইক নিয়ে এসে সীমান্ত সুরক্ষা বাহিনীর কোম্পানি কমান্ডেন্ট অনিল কুমার নাকি এক অভিযোগমূলে চামুবস্তি এলাকার সুষংকর দেবকে মারধর করে আহত করেছে। পরবর্তীতে তিনি চিকিৎসা নিতে খোয়াই জেলা হাসপাতালে আসেন।

তখন জানতে পারে বাড়ির সামনে এসে শূন্যে গুলি করে বাড়িতে প্রবেশ করে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১০ থেকে ১৫ জন জওয়ান। গুলির বিকট শব্দ পেয়ে তার মা ঘর থেকে বের হয়ে টর্চ নিয়ে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পরে সে সময় নাকি টচ ছিনিয়ে নিয়ে উনার মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে তার ঘরে কোন ধরনের মহিলা সীমান্ত রক্ষী বাহিনী না নিয়ে গিয়ে দা দিয়ে ঘরের দরজায় আঘাত করে দুটি দরজা ভেঙ্গে বিছানাতে শুয়ে থাকা ভাতিজিকে টেনে হিজড়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এমনকি তার, সাতমাসের অন্তঃসত্ত্বা বৌদিকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য