Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়কে ভয়াবহ বিপত্তি, ভেঙে পড়ল নির্মাণাধীন কালভার্ট

জাতীয় সড়কে ভয়াবহ বিপত্তি, ভেঙে পড়ল নির্মাণাধীন কালভার্ট

জাতীয় সড়কে ভয়াবহ বিপত্তি, ভেঙে পড়ল নির্মাণাধীন কালভার্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ ফেব্রুয়ারি :  খোয়াই-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ বিপত্তি। ভেঙে পড়ল নির্মাণাধীন কালভার্ট। সকাল হতেই ভয়াবহ যানজট সৃষ্টি হয়। জানা যায় খোয়াই- মোহনপুর -আগরতলা ১০৮বি জাতীয় সড়কে বেহাল দশা গত কয়েক মাস ধরে।

সুবলসিং পাহাড় এলাকায় নির্মাণাধীন একটি কালভার্ট ভেঙে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রিপার গাড়ি চালক। ট্রিপার গাড়ি চালকের নাম সজল দাস। উল্লেখ্য, জাতীয় সড়কের নির্মাণাধীন কালভার্ট নিয়ে নিম্নমানের কাজের একাধিক অভিযোগ উঠছিল। দুর্ঘটনায় ঝুঁকি বাড়ার খবর প্রকাশিত হয়েছিল। অথচ নজর দেয়নি প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থা। যার কারণে এই দুর্ঘটনা বলে মনে করছে গাড়ি চালকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha