Thursday, February 19, 2026
বাড়িরাজ্য২০২৮ সালে মুখ্যমন্ত্রী আসনে জন্য প্রদ্যোতের নেতৃত্বে দাবিদার হবে : তিপরা মথা

২০২৮ সালে মুখ্যমন্ত্রী আসনে জন্য প্রদ্যোতের নেতৃত্বে দাবিদার হবে : তিপরা মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ফেব্রুয়ারি :  দিবা স্বপ্নে বিভোর রাজ্যের কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব। মঞ্চে দাঁড়িয়ে ভোটের আগেই দাবি করছেন ২৮ টির মধ্যে ২৮ টি আসনে জয়ী হবে তাঁরা। এর মধ্যে রয়েছে তিপরা মথা। গত কয়েক মাসে একাধিক বার মঞ্চে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন আসন্ন টি টি এ এ ডি সি নির্বাচনে ২৮ টির মধ্যে ২৮ টি আসন নিয়ে জয়ী হবে তিপরা মথা। কিন্তু, আসন্ন নির্বাচন দোরগোড়ায়। আচমকাই দেখা গেল তিপরা মথার মুখপাত্র রাজশ্বর দেববর্মা আসন সংখ্যা ২৮ থেকে কমিয়ে ২৫ টির দাবি করছে।

বৃহস্পতিবার তিপরা মথার এক মিছিল কোয়াইফাং বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা করে কোয়াইফাং বাজার প্রাঙ্গণে এক জনসভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজশ্বর দেববর্মা ছাড়াও বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল চেয়ারম্যান নারায়ন রিয়াং, সেন্ট্রাল কমিটির যুবনেতা গৌরব মগ চৌধুরী সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে আসন্ন এডিসি নির্বাচনে ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী জয়ী হবে। প্রদ্যোত কিশোর দেববর্মণের নেতৃত্বে ২০২৬ সালে এডিসি-তে ২৫ টি আসন নিয়ে সরকার গড়বে তিপরা মথা।

 তিনি বলেন ২০২৩ সালে বিধানসভা নির্বাচন থেকে অভিজ্ঞতা অর্জন করেছে তিপরা মথা। এখন আর কারোর কাছ থেকে শিক্ষা নিতে হবে না। ২০২৮ সালে মুখ্যমন্ত্রী আসনে জন্য প্রদ্যোত কিশোর দেববর্মণের নেতৃত্বে দাবিদার হবে। কেউ রুখতে পারবে না। তখন তিপ্রাসা সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তিনি আরো বলেন, বর্তমানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাজানোর জন্য ষড়যন্ত্র চলছে। এদিন বিজেপি-কে মিথ্যাবাদী পার্টি হিসেবে দাবি করে তিনি বলেন, বিজেপি বলছে তিপ্রাসা সকলে রোমান হরফ মানছে না। অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজেও ইংরেজিতে নাম লিখেন। কিন্তু তিনি যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন তখন কি তিনি সংস্কৃতে পড়াশোনা করেছিলেন? এই কথাগুলি বলে মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাতে চায় ? এদিনের কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দেশ লক্ষ্যণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য