Monday, February 16, 2026
বাড়িরাজ্যরাজ্যে কয়লা সংকট, ইট ভাট্টাগুলির কাজ বন্ধ হওয়ার মুখে

রাজ্যে কয়লা সংকট, ইট ভাট্টাগুলির কাজ বন্ধ হওয়ার মুখে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। এসোসিয়েশনের কার্যালয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি বিবেকানন্দ চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন ইট ভাট্টার মালিক ও তাদের প্রতিনিধিরা। বৈঠক শেষে এসোসিয়েশনের সভাপতি জানান রাজ্যের ইট ভাট্টা গুলির মূল জ্বালানী কয়লা। আর কোন বিকল্প ব্যবস্থা নেই।

 কিন্তু বিগত ১৫ দিন ধরে বহিঃরাজ্য থেকে কোন কয়লা রাজ্যে আসছে না। যার কারনে কিছু কিছু ইট ভাট্টা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যে সকল ইট ভাট্টায় বেশি পরিমাণে কয়লা মজুত ছিল সেগুলি এখনো চালু রয়েছে। হয়তো বা আগামি কয়েকদিন পর সেগুলিও বন্ধ হয়ে যাবে। তাই এইদিন ইট ভাট্টা মালিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়লা না আসা পর্যন্ত রাজ্যের ইট ভাট্টা গুলি বন্ধ রাখা হবে। তিনি আরও জানান রাজ্যে ৩০০ টি ইট ভাট্টা রয়েছে। তার মধ্যে চালু রয়েছে ২৮০ টি। বিহার থেকে এই বছর দক্ষ শ্রমিক কম এসেছে। যার কারনে ইট ভাট্টা গুলি শ্রমিক সমস্যায় ভুগছে। তাছড়া ইট ভাট্টা গুলি উৎপাদিত ইট আগের ন্যায় বিক্রয় হচ্ছে না। যার কারনে ইট ভাট্টা চালিয়ে মালিকরা আগের ন্যায় লাভ পাচ্ছে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য