Monday, February 16, 2026
বাড়িরাজ্যএকটা সময় আসবে জনজাতিরা ত্রিপুরা রাজ্যে শাসন করবে : প্রদ্যোত

একটা সময় আসবে জনজাতিরা ত্রিপুরা রাজ্যে শাসন করবে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  সোমবার অমরপুর মহকুমার পাহাড়পুরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রিয়াং কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। রিয়াং কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপনের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন ৪ কোটি টাকা ব্যয় করে এডিসি প্রশাসন এই কমিউনিটি হল নির্মাণ করবে। ৫০০ আসন বিশিষ্ট এই কমিউনিটি হলে রিয়াং জনজাতিরা তাদের অনুষ্ঠান করতে পারবে।

বুবাগ্রা জনজাতিদের মন থেকে ভালোবাসে। একটা সময় আসবে জনজাতিরা ত্রিপুরা রাজ্যে শাসন করবে। ব্রু-জনজাতিদের উন্নয়ন না হলে সকল জনাজতিদের উন্নয়ন হবে না। অর্থ গুরুত্বপূর্ণ নয় জাতি গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে একতা বজায় রাখা জরুরি। জনজাতিদের নিজেদের মধ্যে ঝামেলা না করার আহ্বান জানান তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। তিনি আরও বলেন নিজেদের মধ্যে একতা বজায় না রাখলে উন্নয়ন হবে না।

 একতা না থাকলে রাজনৈতিক ব্যক্তিরা দাবিয়ে রাখবে। জাতিকে নিয়ে আগে চিন্তা করতে হবে। তারপর পার্টি নিয়ে চিন্তা। রাজন্য আমল থেকে জনজাতি সমাজপতিদের সম্মাননা জানানো হতো। সেই মোতাবেক এইদিনের অনুষ্ঠানে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ দুইজন জনজাতি সমাজপতিকে সম্মাননা জানান। এইদিনের অনুষ্ঠানে রিয়াং জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য