Monday, February 16, 2026
বাড়িরাজ্যস্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে জঙ্গি আনাগোনা, আতঙ্ক রাজ্যজুড়ে, মুখে তালা দিয়ে বসে...

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগে জঙ্গি আনাগোনা, আতঙ্ক রাজ্যজুড়ে, মুখে তালা দিয়ে বসে আছে প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  আগামী শুক্রবার রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ ভাষা দিবসে তিনি রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত কর্মশালায় অংশ নেবেন। একই সঙ্গে টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং শরিক দল তিপরা মথার মধ্যে যে ফাটল ধরেছে সেটা নিয়েও জোড় আলোচনা করবেন তিনি নেতৃত্বের সঙ্গে। কিন্তু এর আগে রাজ্যে নতুন করে শুরু হয়েছে জঙ্গি আনাগোনা বলে সূত্রে খবর।

এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ষ্পষ্ট কিছু জানা না গেলেও, যতদূর জানা গেছে কাঞ্চনপুর মহকুমা ভান্ডারীমা ও আনন্দবাজার সংলগ্ন এলাকায় কর্মরত শ্রমিকদের উপর বৈরীর চাঁদার জন্য চাপ বাড়ানো হয়েছে। এই খবরটি অন্যান্য শ্রমিকরা জানতে পেরে তারা কাঞ্চনপুর সদরে এসে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসে আবার তারা কাজের স্থানে ছুটে গেছেন। মহকুমা সীমান্তবর্তী এলাকায় এ ধরনের জঙ্গি আনাগোনা আগেও ঘটেছে। সরকারের উন্নয়নমূলক কাজে বাধা হয়ে দাঁড়াতে চাঁদার রশিদ ধরিয়ে দেয় ঠিকাদার এবং শ্রমিকদের হাতে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। নাহলে হুমকি ধমকি চলছে। তবে স্পষ্টভাবে শ্রমিক এবং প্রশাসন কারোর কাছ থেকে কোন কিছু জানা যাচ্ছে না। বিষয়টি নিয়ে যাতে কোনরকম আতঙ্ক সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসনও।

আবার কেউ কেউ মনে করছে স্থানীয় কিছু যুবক বৈরী সেজে আত্মসমর্পণের নাটক সাজানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারি চাকরি এবং আর্থিক সহায়তার জন্য বিএসএফ, আসাম রাইফেলস এবং সিআরপিএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু তাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে খবর। যদিও এখন নেশার কারবারীদের কাছেও আগ্নেয়াস্ত্র খেলার বন্দুকের মত হয়ে গেছে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের দিকে তাকিয়ে আছে মহকুমা বাসী। যাইহোক স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরের আগে এ ধরনের আতংক সৃষ্টি করা বা ভিলেজ কমিটি ও টিটিএএডিসি নির্বাচনের আগে জঙ্গি আনাগোনা কোনভাবেই দুর্বল ভাবলে চলবে না। প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার রাখতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য