Sunday, February 15, 2026
বাড়িরাজ্যঅল্পতে রক্ষা পেল বাজার

অল্পতে রক্ষা পেল বাজার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া স্কুল সংলগ্ন বাজার এলাকায় আবর্জনার স্তূপে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

 জানা যায়, কে বা কারা বাজার সংলগ্ন জমে থাকা আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দমকল কর্মীদের খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য