Thursday, February 12, 2026
বাড়িরাজ্য১৪ ফেব্রুয়ারি মানব বন্ধন কর্মসূচি পালন করবে মথার ছাত্র যুব সংগঠন

১৪ ফেব্রুয়ারি মানব বন্ধন কর্মসূচি পালন করবে মথার ছাত্র যুব সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ফেব্রুয়ারি : ভোট রাজনীতিতে ব্যস্ত তিপরা মথার ছাত্র, যুব সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ অন্দরে সাংবাদিক সম্মেলন করে টি এস এফ -এর সহ সভাপতি জন দেববর্মা জানান, ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ১৪ ফেব্রুয়ারি মানব বন্ধন কর্মসূচি পালন করবে টিএসএফ ও টিআইএসএফ।

 রাজধানীর সার্কিট হাউস থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক সম্মেলনে তারা সকলের প্রতি আহ্বান জানান এই মানব বন্ধন কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য