Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যমোদীর গ্যারেন্টি মানেই গ্যারেন্টি পূর্ণ করার গ্যারেন্টি : শিবরাজ সিং চৌহান

মোদীর গ্যারেন্টি মানেই গ্যারেন্টি পূর্ণ করার গ্যারেন্টি : শিবরাজ সিং চৌহান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ ফেব্রুয়ারি :  বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকশিত ভারত জি রাম জি আইন ২০২৫ প্রণয়ন উপলক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা। জন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন বিকশিত ভারত জি রাম জি আইনের ফলে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ নরেন্দ্র মোদীর গ্যারেন্টি।

 মোদীর গ্যারেন্টি মানেই গ্যারেন্টি পূর্ণ করার গ্যারেন্টি। কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য ৯৫ হাজার ৬০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। তার সাথে রাজ্যের শেয়ারের টাকা যোগ করা হলে দাঁড়াবে ১ লক্ষ ৫১ হাজার ২৪২ কোটি টাকা। তার বাইরে সরাসরি পঞ্চায়েত দপ্তরে অর্থ কমিশন থেকে চলে যাবে ৫৫ কোটি টাকা। সব মিলিয়ে দাঁড়াবে ২ লক্ষ কোটি টাকার অধিক। দেশে ২ লক্ষ ৮৬ হাজার পঞ্চায়েত রয়েছে। এক বছরে ২ লক্ষ কোটি টাকার অধিক আসলে, ৫ বছরে আসবে ১০ লক্ষ কোটি টাকার অধিক। একটি পঞ্চায়েত পাবে দেড় থেকে পোনে দুই কোটি টাকা। স্বচ্ছতার সাথে সঠিক খাতে এই অর্থ ব্যয় করা হলে গ্রামের উন্নয়ন হবে। কিন্তু বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছে। শিবরাজ সিং চৌহান প্রশ্ন উত্থাপন করেন ইউপি সরকারের সময় পঞ্চায়েত গুলিকে কত টাকা দেওয়া হয়েছে ?

অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিকশিত ভারত জি রাম জি আইনে ধানের চারা রোপণ ও ধান কাটার সময়ে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ কৃষি কাজের জন্য বছরে দুই মাস কাজ হবে না। এতে করে কৃষকদের সুবিধা হবে। ৩৬৫ দিনের মধ্যে ৬০ দিন বাদ দিলে বাকি থাকে ৩০৫ দিন। এই ৩০৫ দিনের মধ্যে ১২৫ দিন কাজ দেওয়া হবে। আগে প্রশাসনিক খাতে ব্যয় বরাদ্দ করা হত ৬ শতাংশ অর্থ। এইবারের কেন্দ্রীয় বাজেটে প্রশাসনিক খাতে ব্যয় বরাদ্দ করা হয়েছে ৯ শতাংশ। এইদিনের জন প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সাথে বিভিন্ন প্রকল্পের লাভার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য