স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : শহরে কি আবারো প্রশাসনকে ঘুমে রেখে প্রতারণার বড় ছক কষেছে একটা বড় চক্র? এই প্রশ্ন উঠে আসলো মঙ্গলবার। রাজধানীর জয়নগর অবলা চৌমুহনি এলাকায় এইচ.ডি.এফ.সি ব্যাংকের এটিএম -এর মধ্যে টাকা বের করার জায়গায় কালো ব্ল্যাক টিপ লাগানো অবস্থায় পায় গ্রাহকরা! মঙ্গলবার সকাল থেকে গ্রাহকরা ব্যাংকের এটিএম -এ এসে টাকা তুলতে পারেনি। পরবর্তী সময় তারা বাড়ি ফিরে যায়।
কিন্তু দুপুরের নাগাদ তন্ময় ভট্টাচার্য নামে এক গ্রাহক এসে সাড়ে চার হাজার টাকা তুলেন। তখন টাকা বের না হলেও মেশিনে দেখানো হচ্ছে টাকা সংগ্রহ করেছে গ্রাহক। বিষয়টি প্রথমে তিনিও বুঝতে পারেননি। কিছুক্ষণ পর তার নজরে আসে টাকা বের হওয়ার জায়গায় একটি ব্ল্যাকটিভ লাগানো। সঙ্গে সঙ্গে ব্যাংকের কর্মীদের অবগত করলে তারা পুলিশকে ডেকে আনেন। বটতলা ফাঁড়ির পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন হল কি কারনে এভাবে ব্লাকটিভ লাগানো ছিল?
বাইরের কোন প্রতারক চক্র যদি অ্যাটা করে থাকে তাহলে তাদের কি ফায়দা হবে সেটা একটা প্রশ্ন! কারণ ব্ল্যাক টিপ লাগানোর কারণে টাকা মেশিনের ভেতরেই পড়ে যাচ্ছে। গ্রাহকের হাতে টাকা আসছে না। সুতরাং পেছনে কি ব্যাংকের কোন চক্র কাজ করছে কিনা সেটাও একটা বড় গুঞ্জন হয়ে উঠেছে গ্রাহকদের মধ্যে। এদিন সকাল থেকে বহু গ্রাহক টাকা তুলতে এসে যখন এ ধরনের সমস্যায় পড়ে তখন তারা সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যায়। কারণ মোবাইল ফোনে মেসেজ আসে টাকা এটিএম – এর মাধ্যমে তোলা হয়েছে। অথচ টাকা হাতে আসেনি। একবারে জায়গায় একাধিকবার টাকা তোলার জন্য মেশিনে ক্যাচ করেছে। কিন্তু এ ধরনের ঘটনার স্বীকার হয়েছেন বহু গ্রাহক। গ্রাহকরা দাবি করেছে যেহেতু মেশিনের ভেতর টাকা রয়েছে তাই কোন রকম দুর্ভোগ ছাড়া যাতে তাদের হাতে ইতিমধ্যে টাকা তুলে দেওয়া হয়।

