Tuesday, February 10, 2026
বাড়িরাজ্যরাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান

রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : বিকশিত ভারত- জি রাম জি আইন ২০২৫ প্রণয়ন উপলক্ষ্যে জনপ্রতিনিধি সম্মেলন এবং বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা অনুষ্ঠিত হবে আগামী ১১ই ফেব্রুয়ারি। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে সাংবাদিক  সম্মেলন করে এই কথা জানান পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। মন্ত্রী বলেন ১১ ফেব্রুয়ারি শিবরাজ সিং চৌহান ১১ টা ৫০ মিনিটে এমবিবি বিমানবন্দরে অবতরণ করবেন। তারপর সরাসরি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন। গ্রামীন অর্থনৈতিক বিকাশের জন্য জি রাম জি -র দিকনির্দেশনা সম্পর্কে অবগত করবেন। তারপর তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য