Tuesday, February 10, 2026
বাড়িরাজ্যপেট্রোল পাম্প সিল করে দিল বিক্রয় কর দপ্তর

পেট্রোল পাম্প সিল করে দিল বিক্রয় কর দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : বিলোনিয়ার বরোজ কলোনি স্থিত ত্রিপুরেশ্বরি পেট্রোল পাম্প সিল করে দিল বিক্রয় কর দপ্তরের আধিকারিকরা। জানা যায় তিন মাসের বিক্রয় কর প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা জমা দেয় নি ত্রিপুরেশ্বরি পেট্রোল পাম্পের মালিক পক্ষ।

 বিক্রয় কর দপ্তর থেকে বারে বারে নোটিস প্রেরন করার পরও পেট্রোল পাম্প মালিক পক্ষ বিক্রয় কর জমা দেয় নি। তাই মঙ্গলবার বিলোনিয়া ও উদয়পুরের বিক্রয় কর দপ্তরের আধিকারিকরা ত্রিপুরেশ্বরি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল পাম্পের পেট্রোল ও ডিজেল বিক্রয় বন্ধ করে দেন। বাজেয়াপ্ত করা হয় ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্পের বেশকিছু নথি।

বিলোনিয়া বিক্রয় কর দপ্তরের সুপারিনটেনডেন্ট প্রদীপ দেববর্মা জানান অনেকবার ত্রিপুরেশ্বরি পেট্রোল পাম্পের মালিক পক্ষকে নোটিস দেওয়া হয়েছে বিক্রয় কর মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু পেট্রোল পাম্প মালিক পক্ষ বিক্রয় কর জমা দেন নি। তাই এইদিন পেট্রোল পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক পক্ষ বকেয়া বিক্রয় কর মিটিয়ে দিলে পুনরায় পেট্রোল পাম্পটি থেকে পেট্রোল ও ডিজেল বিক্রয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য