Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যযুক্তি পরামর্শ শেষ হয়ে গেলে, বিকল্প রাস্তা খোলা থাকে না, ধর্মঘটের ডাক...

যুক্তি পরামর্শ শেষ হয়ে গেলে, বিকল্প রাস্তা খোলা থাকে না, ধর্মঘটের ডাক দিতে হয় : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে সফল করার লক্ষ্যে সোমবার আগরতলা শহরে সি আই টি ইউ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠনগুলি মিছিল সংগঠিত করে। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর শকুন্তলা রোডে গিয়ে মিছিলটি শেষ হয়। উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রেখে বলেন, যুক্তি পরামর্শ শেষ হয়ে গেলে আর কোন বিকল্প রাস্তা খোলা থাকে না।

তখনই শাসকদলের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিতে হয়। দেশের কৃষক শ্রমিক বাধ্য হয়েছে ১২ ফেব্রুয়ারি ধর্মঘটে যেতে। কারণ বর্তমান সরকার শ্রমকোড কার্যকর করে মালিক স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার কাজের অধিকার হরণ করার চেষ্টা করে ১০-১৫ ঘন্টার দৈনিক কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে শ্রমিকরা অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরি পর্যন্ত কেড়ে নিচ্ছে সরকার। পাশাপাশি মজুরি নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকের দরকষাকষির সুযোগ পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য এই শ্রমকোড কার্যকর করতে চাইছে। তাই এই পরিস্থিতিতে শ্রমিকদের সামনে আর কোন বিকল্প পথ নেই। তাই আক্রান্ত ও বিপর্যস্ত হয়ে শ্রমিকদের প্রত্যাঘাট করতে রাস্তায় নামতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারকে কাঠগড়ায় তুলে আর বলেন, দেশ পরিচালনা করছে পুঁজিপতি এবং সাম্প্রদায়িক শক্তি। সরকার এক চিতিয়া পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে চলছে। তাদের কর ছাড় দিয়ে চলেছে সরকার। অপরদিকে শ্রমিক কৃষকদের অধিকার হরণ করছে। একের পর এক আক্রমণ নামিয়ে এনে অস্বাভাবিক এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে।

তিনি আরো বলেন, বর্তমান বিজেপি সরকার সহজে মাথা নত করবে না। তাদের ভয় করলে জনগণের চলবে না। তাই ধর্মঘট সফল করে চোখ রাঙিয়ে তাদের বলতে হবে যে আর অগ্রসর হতে দেবে না জনগণ। পাশাপাশি তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যে ধর্মঘট ডাক দেওয়া হয়েছে সেদিন মানুষকে নিজ চেতনা থেকে এগিয়ে আসতে হবে। বামফ্রন্ট রাস্তায় নেমে পিকেটিং করবে না। মানুষকে নিজে থেকে সেদিন কর্মস্থলে যাওয়া বন্ধ রাখতে হবে। এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকার। আয়োজিত কর্মসূচিতে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য