Wednesday, February 11, 2026
বাড়িরাজ্যখুমুলুঙে মথার বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ ভাজপার

খুমুলুঙে মথার বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্ট করার অভিযোগ ভাজপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি :মুখ্যমন্ত্রীর যোগদান সভা শেষ হওয়ার পর রবিবার রাতে এডিসি সদর দপ্তর হিসেবে পরিচিত  খূমলুং এ বিজেপির প্রচার সজ্জা নষ্ট নষ্ট করে দিল দুষ্কৃতকারীরা। যার প্রতিবাদে সোমবার মিছিল করে রাঁধাপুর থানায় ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ সরাসরি এডিসির শাসক তিপ্রা মথা দলের বিরোদ্ধে। খুমলুঙে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি, রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাদের হাত ধরে এক যোগদান সভার মধ্য দিয়ে ১১৩ পরিবারের প্রায় ৪৮২ জন ভোটার বিশেষ করে তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে শামিল হয়।

 এই যোগদান কর্মসূচির রাতে এডিসি সদর সহ বিভিন্ন এলাকায় বিজেপির প্রচার সজ্জা নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপি সরাসরি অভিযোগ করেন শাসক শরিক তিপ্রা মথা দলের বিরুদ্ধে। সোমবার থানায় ডেপুটেশন দেওয়ার সময় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টা সময় রাধাপুর থানার পুলিশকে বেঁধে দিল বিজেপির কর্মী সমর্থকেরা। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই রীতিমত ফ্ল্যাগ ফেস্টুনে ছেয়ে গেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন অঞ্চল। ময়দান দখলের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে রাজনৈতিক তরজার লড়াইও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য