স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ফেব্রুয়ারি : আগরতলা শহর ফুটপাত দখলমুক্ত করতে গত বুধবার থেকে চলছে উচ্ছেদ অভিযান। রাস্তার পাশে ফুটপাত দখল করে যারাই ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ চলছে। কিন্তু উচ্ছেদ অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের মারধর করার মত কোন আইন হাতে তুলে দেয়নি রাষ্ট্রবাদীদের। রাষ্ট্রবাদী দলের নেতারা এখন মানুষের শরীরে পর্যন্ত হাত তুলতে শুরু করেছে। এই দৃশ্য দেখা গেল সোমবার রাজধানীর বিদ্যাসাগর সেতু সংলগ্ন এলাকায়। প্রথমে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার সাহার নেতৃত্বে কিছু রাষ্ট্রবাদী নেতারা বুক ফুলিয়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ধমকিয়ে চমকিয়ে যায়।
কিন্তু কিছু কিছু ব্যবসায়ী পাল্টা প্রতিরোধ করলে তাদের মধ্যে একজনকে ঘার ধাক্কা দিয়ে অমানবিকভাবে মারধর করার দৃশ্য সামনে উঠে আসে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সুশাসন জামানায় উচ্ছেদে নামে এ ধরনের দুঃশাসন আগে কখনো দেখা যায়নি। এদিকে স্থানীয় কাউন্সিলর বলেন, ৩০ নং ওয়ার্ড এলাকায় এদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য বলা হয়েছে। নিগমের নিয়ম অনুযায়ী যাদের ভেন্ডার রয়েছে তারা ব্যবসা করতে পারবে। আর যাদের ব্যবসা করার জন্য কোন বৈধ লাইসেন্স নেই তাদের জন্য নিগম কি ব্যবস্থা করতে পারে সেটা আগামী দিন দেখবে।
কিন্তু রাস্তার পাশে ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা করা যাবে না। সাধারণ মানুষের জন্য এই অভিযান। কিন্তু তার সামনেই অনুগামীরা ক্ষুদ্র ব্যবসায়ীর উপর শারীরিক নিগ্রহ মত ঘটনা সংঘটিত করেছে। প্রশ্ন এটাই কি সুশাসন? যদি রাজ্যে সুশাসন থাকে তাহলে অভিযুক্ত রাষ্ট্রবাদীকে মেয়র দীপক মজুমদারের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করবে।

