Friday, February 6, 2026
বাড়িরাজ্যআদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদ্যোতের

আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন প্রদ্যোতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ফেব্রুয়ারি :বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে তিপ্রা মথা সরব হয়। তাদের দাবি এডিসি এলাকা নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন করা যাবে না। এই নিয়ে বহু জল ঘোলা হয়েছে। সম্প্রতি নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের সিইও হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিশালগড়ের মহকুমা শাসক বিঙ্কি সাহাকে। তারপর স্থানীয় তিপ্রা মথা কর্মী সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। এই পরিস্থিতিতে শুক্রবার বিশ্রামগঞ্জ যান তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

 এইদিন তিনি কথা বলেন স্থানীয় লোকজন সহ বিশালগড়ের মহকুমা শাসক ও সিপাহীজলা জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে। তারপর প্রদ্যোৎ কিশোর দেববর্মণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রায় বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের প্রায় ৩০ শতাংশ জায়গা এডিসি এলাকার। অবৈধ ভাবে এডিসি এলাকা নিয়ে নগর পঞ্চায়েত করতে দেওয়া হবে না।

এইদিন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের কোন ম্যাপ দেখাতে পারেন নি বিশালগড়ের মহকুমা শাসক। এই পরিস্থিতিতে আদালতে যেতে হবে। স্থানীয় লোকজন আদালতে যাবে। তিপ্রা মথা স্থানীয় লোকজনদের সহযোগিতা করবে। এইদিকে বিশালগড়ের মহকুমা শাসক জানান ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ড থেকে একটি ম্যাপ নিয়ে যাওয়া হবে। সেই ম্যাপে এডিসি ও নন এডিসি এলাকা পরিষ্কার ভাবে দেখানো হবে। সেই ম্যাপ অনুযায়ী ডিমার্গেশন করা হবে। তবে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে কোন এডিসি এলাকা নেওয়া হয় নি। তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন করা হয়েছে। এখন দেখার বিষয় এই সমস্যার জল কত দূর গড়ায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য