স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি :পারিবারিক কলহের জেরে আত্মঘাতী যুবক। মৃত যুবকের নাম দিপু দেব। বয়স ৩৮। ঘটনা খোয়াই থানার অন্তর্গত বারবিল এলাকায়। মৃত যুবক পেশায় একজন অটো চালক। জানা গেছে দীর্ঘদিন যাবত কোন এক বিষয় নিয়ে তার পরিবারে বিবাদ চলছিল, ওই বিষয়কে কেন্দ্র করেই ঘটেছে এই ঘটনা।
এমনটাই স্থানীয় সূত্রে খবর। বুধবার রাতেও একইভাবে তার নিত্যদিনের কাজ সেরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে তার স্ত্রী হঠাৎ লক্ষ করতে পারেন তার স্বামী দিপু ঘরে নেই, তার পর দিপু দেবের স্ত্রী তাকে খুঁজতে বের হয়ে বাড়ির পাশেই একটি জায়গাতে দিপুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কান্নায় ভেঙে পড়েন দিপু দেবের স্ত্রী।পরবর্তীতে দিপু দেবের স্ত্রীর কান্নার আর্তনাদ শুনতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী এবং সাথে সাথেই খবর দেওয়া হয় খোয়াই থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুভাষপার্ক ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

