Thursday, February 5, 2026
বাড়িরাজ্যব্রাউন সুগার সহ দুজন আটক

ব্রাউন সুগার সহ দুজন আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ ফেব্রুয়ারি : ব্রাউন সুগার সহ দুজনকে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশের কাছে গোপন খবরের ছিল । সেই খবরের ভিত্তিতে তাদের জালে তুলতে সক্ষম হয়। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে প্রগতি রোড এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে দুই নেশাকারবারিকে আটক করা হয়। ধৃতরা হল বান্টি নায়েক ও সুজিত রায়। তাদের সাথে আরও অনেকে ছিল।

তারা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে ২.৫ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃতদের বাড়ি রাধানগর আবাসন এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউনসুগারের কালোবাজারি মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে বলে জানান পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে এলাকায় নেশা কারবারিদের আনাগোনা বেড়ে যায়। এই অভিযোগ দীর্ঘদিনের। পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে নেশার করিডোর হয়ে উঠেছে স্মার্ট সিটির এই এলাকা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য