Wednesday, February 4, 2026
বাড়িজাতীয়দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক আগামী ২৪ ফেব্রুয়ারি

দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক আগামী ২৪ ফেব্রুয়ারি

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৪ ফেব্রুয়ারি : দেশের সব নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। ২৫ বছর পর দেশের সব নির্বাচন কমিশনারদের বৈঠক হবে। রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিকরাও থাকবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে এই বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন কোনও নিয়ম আনতে চলছে কেন্দ্র? তা নিয়ে জল্পনা তুঙ্গে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক যোশীর সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করবেন। তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নির্বাচন কমিশনারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ রাজ্যের সিইওরা জাতীয় সম্মেলনে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়ায় ECI ও SEC-এর মধ্যে সমন্বয় তৈরি করা। এছাড়াও বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

লোকাল বডি নির্বাচন অর্থাৎ পুরসভা ও পঞ্চায়েতগুলির নির্বাচন করানোর দায়িত্বে থাকে রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ও বিধানসভা নির্বাচন পরিচালনা করে। রাজ্য নির্বাচন কমিশন সেই রাজ্যের অধীনে থাকে। ২৫ বছর পর এই বৈঠক নিয়ে একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে। তাহলে কি নতুন কোনও নিয়ম বা বিল আনতে চলেছে কেন্দ্র তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য