Monday, July 27, 2026
বাড়ি জাতীয় কংগ্রেস-সহ বিরোধীদের উচিত সংসদে আলোচনায় অংশ নেওয়া : কিরেন রিজিজু

কংগ্রেস-সহ বিরোধীদের উচিত সংসদে আলোচনায় অংশ নেওয়া : কিরেন রিজিজু

কংগ্রেস-সহ বিরোধীদের উচিত সংসদে আলোচনায় অংশ নেওয়া : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি..): সংসদে হইহট্টগোলের জন্য কংগ্রেস-সহ বিরোধীদের সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, কংগ্রেস-সহ বিরোধীদের উচিত সংসদে আলোচনায় অংশ নেওয়া। সোমবার লোকসভায় পেশ হয়েছে 'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬। প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "সারা দেশের শিক্ষার্থীদের উদ্বেগের কথা মাথায় রেখে প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন সমস্যা মোকাবিলার লক্ষ্যে লোকসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করা হচ্ছে। অথচ কংগ্রেস এবং বিরোধী পক্ষের কয়েকজন সদস্য এই বিষয়ে আলোচনা করতে নারাজ, বরং তাঁরা হট্টগোল সৃষ্টি করছেন। আমি তাঁদের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তা যেন তাঁরা বিবেচনা করেন।"

রিজিজু আরও বলেন, "পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনার জন্য বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে একটি যুগান্তকারী বিল আনা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত কাউকে কঠোর নির্দিষ্ট সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার বিধানও এতে রাখা হয়েছে। এত সব পদক্ষেপের পরেও যদি আলোচনার সুযোগ না দেওয়া হয়, তবে তা ভুল বার্তা দেবে। আমি কংগ্রেস দলের কাছে আবারও অনুরোধ করছি, তারা যেন দেশ শিক্ষার্থীদের মনোভাব অনুধাবন করে। সংসদে না হলে আর কোথায় আমরা এসব বিষয় নিয়ে বিতর্ক আলোচনা করব? আমি কংগ্রেস দল বিরোধী পক্ষের সহকর্মীদের কাছে আবারও আবেদন জানাচ্ছি: আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে এসেছি। হট্টগোল না করে শিক্ষার্থীদের আবেগের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত সংসদে একটি বিশদ উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়া।"

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান