Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ফেন্সিডিল সহ আটক ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক

ফেন্সিডিল সহ আটক ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক

ফেন্সিডিল সহ আটক ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ আটক ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত শিক্ষক। ঘটনা খোয়াই থানাধীন তাঁত চৌমুহনি এলাকায়। অভিযুক্তের নাম পল্লব গোপ। খোয়াই তাঁত চৌহমুনী এলাকার এক বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৪৩ বোতল এসকফ সহ এক যুবককে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর নাগাদ একটি গোপন সূত্রের খবরে খোয়াই শহরের তাঁত চৌমুহনী এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় এসকফ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই যুবকের নাম পল্লব গোপ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পল্লব গোপ চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক। সাদা পোশাকের পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৩ বোতল অবৈধ নেশা জাতীয় এসকফ উদ্ধার করা হয়। পুলিশ আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া এসকফ কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই অভিযানে উপস্থিত ছিলেন ক্রাইম বিভাগের ডি এস পি সমীর রায়, ডি সি এম কিশোর দেববর্মা সহ অন্যান্য পুলিশ অফিসাররা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান