রাজকোট,
২৭ জুলাই
(হি.স.):
গুজরাটের রাজকোটে জরুরি অবতরণ করলো দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান। কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পর রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি। সমস্ত যাত্রী নিরাপদ আছেন।
রাজকোট বিমানবন্দরের পরিচালক দিগন্ত বোরাহ জানিয়েছেন,
দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান সোমবার রাজকোটে জরুরি অবতরণ করে;
বিমানের কার্গো হোল্ড অংশে ধোঁয়া দেখা যাওয়ার পরই বিমানটি জরুরি অবতরণ করেন।
ইন্ডিগোর ৬ই ১৪৫২ বিমানতে ১৯৪ জন যাত্রী ছিলেন। অবতরণের পর তাঁরা সবাই নিরাপদে বিমান থেকে নেমে আসেন। কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর পাইলট রাজকোট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। রাজকোট বিমানবন্দরের পরিচালক বলেন,
"কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পই দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানটি রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী নিরাপদ আছেন।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান