স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরে পক্ষ থেকে বিভিন্ন অগ্নি নির্বাপক স্টেশনে দেওয়া হয় আধুনিকমানের গাড়ি, বোট সহ বিভিন্ন সরঞ্জাম। রাজধানীর বাধারঘাট মাতৃ পল্লী ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আধিকারিক মেগা জৈন। তিনি বলেন, অগ্নি নির্বাপক দপ্তরে পক্ষ থেকে বিভিন্ন অগ্নি নির্বাপক স্টেশনে দেওয়া হয় আধুনিকমানের গাড়ি, বোট সহ বিভিন্ন সরঞ্জাম। ২০২৪ সালে দেখা গেছে রাজ্যে ভয়াবহ বন্যার কারণে বহু বোটের প্রয়োজন হয়েছে।
সে অভিজ্ঞতা নিয়ে প্রচুর বোট দেওয়া হচ্ছে বিভিন্ন ফায়ার স্টেশনে। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিক কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আগরতলা শহরের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কোন আগুন নেভানোর ব্যবস্থা নেই। গত কয়েক বছরে একাধিক ঘটনাও সামনে এসেছে। এর বিরুদ্ধে কোনরকম অভিযান দপ্তরের নেই বলা চলে। আবার কেউ কেউ দাবি করছে কোন এক অজ্ঞাত কারণে প্রশাসন নজর এড়িয়ে চলেছে। তাহলে আগামী দিন কোন ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলে এর দায় কে নেবে প্রশ্ন সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের দিকে।

