Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যটিটিএএডিসি নির্বাচনে লড়াই কৌশল নিয়ে আইপিএফটি -র রুদ্ধশ্বাস বৈঠক

টিটিএএডিসি নির্বাচনে লড়াই কৌশল নিয়ে আইপিএফটি -র রুদ্ধশ্বাস বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ ফেব্রুয়ারি :আসন্ন টিটিএএডিসি নির্বাচনে নিয়ে আই.পি.এফ.টি -র কেন্দ্রীয় কমিটির সম্মেলন থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভগত সিং যুব আবাসে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকের পর সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন, আসন্ন টিটিএএডিসি নির্বাচন এবং তিপরাল্যান্ডের দাবিতে দিল্লি অভিযান নিয়ে আলোচনা হয়।

আলোচনার পর একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গঠন করা হয় পাঁচজনের পলিটিকাল কোডিনেশন কমিটি। এই কমিটি সিদ্ধান্ত নেবে দল আসন্ন নির্বাচনে এককভাবে লড়াই করবে, নাকি অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট হয়ে লড়াই করবে। পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক জেলায় একজন করে অবজারভার নিয়োগ করা হবে। যারা নিজের এলাকায় স্টিয়ারিং কমিটি গঠন করে নিজ এলাকার রিপোর্ট দলের নেতৃত্বের কাছে তুলে ধরবে বলে জানান তিনি। দ্বিতীয়তঃ সিদ্ধান্ত নেওয়া হয় বিগত বছরের মতো এবছরও দিল্লির যন্তরমন্তর গিয়ে তিপরাল্যান্ডের দাবিতে গণবস্থা করার।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে দিল্লি গিয়ে এই আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে আইপিএফটি। তৃতীয়ত, বিশ্রামগঞ্জ বাজার মিনিসিপাল কাউন্সিল গঠন করার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে। কিন্তু আইপিএফটি দল চাইছে বিষয়টি খতিয়ে দেখতে। তার জন্য একটি পাঁচ জনের কমিটির গঠন করা হয়েছে। এই কমিটি আগামী কিছুদিনের মধ্যে সিপাহীজলা জেলা শাসকের সঙ্গে দেখা করে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বিজেপি আইপিএফটি -কে নিয়ে ময়দানে লড়াই করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য