স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।৩ ফেব্রুয়ারি : মনুবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত দুইজন। ঘটনা মঙ্গলবার দুপুরে সাব্রুম মহকুমা মনুবাজার স্কুল চৌমুহনি এলাকায়। একটি ওয়াগনার গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুইজন। দুর্ঘটনা গ্রস্থ গাড়ির নাম্বার TR 01 AF 0248 ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মনুবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি চালক হয়তোবা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো গাড়ী চালক দীপক লাল দত্ত এবং কৃষ্ণ দাস। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নামে মনুবাজার থানার পুলিশ।

