স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : রবিবার ছুটির দিন সকাল বেলা ভয়াবহ দুর্ঘটনা রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল সংলগ্ন এলাকায়। একটি স্করপিও গাড়ির সঙ্গে আরটিকা গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় এক গর্ভবতী মহিলা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। স্করপিও গাড়ির নম্বর নেই। আরটিকা গাড়ির নম্বর টি আর ০১ বি আর ০৪৩৭ । ঘটনায় আহত মহিলাকে উদ্ধার করে দমকল কর্মীরা হাসপাতাল নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত মহিলা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামনগর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি গাড়ি দুটি আটক করেছে পুলিশ। সূত্রে খবর, অভিভাবকদের চরম খামখেয়ালিপনার কারণে এক নাবালক স্কোরপিও গাড়িতে চালানোর সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। না হলে এই দুর্ঘটনার স্বীকার হতো না। আরক্ষা প্রশাসনের চরম গাফিলতির কারণে প্রতিদিন নাবালকদের কারণে এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। অথচ থানার বাবুরা বিষয়টি নীরবে মিটমাট করে নিচ্ছেন। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিন এই ধরনের ঘটনা নিঃসন্দেহে বাড়বে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দাবি উঠছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন নাবালকের পরিবার এবং গাড়ি মালিকের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা হয়। আইন মোতাবেক যাতে ব্যবস্থা নেওয়া হয়।

